২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ইউনাইটেডের শুভ সূচনা

সিনিয়র ডিভিশন ফুটবল লিগের প্রথম পর্বের খেলায় শুভ সূচনা করেছে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ বয়েজ ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 09:31 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন ঢাকা ইউনাইটেডের মোহাম্মদ আশা।

৩৮তম মিনিটে বাংলাদেশ বয়েজের জাল খুঁজে নেন আশা। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ঢাকা ইউনাইটেড। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত হয় তাদের।

শনিবার কমলাপুরের একই ভেন্যুতে মুখোমুখি হবে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

বেঙ্গল গ্রুপ সিনিয়র ডিভিশন ফুটবল লিগের এবারের আসরের প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১০টি দল।