চেলসিতে আরো পাঁচ বছর কোর্তোয়া
চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন থিবো কোর্তোয়া। নতুন চুক্তি অনুযায়ী স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে আরো পাঁচ বছর থাকবেন বেলজিয়ামের এই গোলরক্ষক।
বৃহস্পতিবার চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর ক্লাবের ওয়েবসাইটে নিজের আনন্দের কথা জানান কোর্তোয়া।
গত তিনটি মৌসুম স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদে ধারে খেলেন কোর্তোয়া। তবে এ মৌসুমে জোসে মরিনিয়োর দলে পেতর চেককে পেছনে ফেলে তিনিই এক নম্বর গোলরক্ষকের জায়গা নেন।
২২ বছর বয়সী এই গোলরক্ষক ৫ বছরের চুক্তিতে চেলসিতে নাম লেখান ২০১১ সালে। তিনটি মৌসুম আতলেতিকোতে ধারে খেলার সময় স্পেনের ক্লাবটির হয়ে লা লিগা, উয়েফা ইউরোপা লিগ, কোপা দেল রে ও উয়েফা সুপার কাপ জেতেন।
