শুক্রবার শুরু সিনিয়র ডিভিশন ফুটবল লিগ
১০ দল নিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ-২০১৪।
সিনিয়র ডিভিশন ফুটবল লিগের এবারের আসরে অংশ নেয়া ১০ দল ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, টিএন্ডটি ক্লাব মতিঝিল, মহাখালী একাদশ, বাসাবো তরুণ সংঘ, ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, স্বাধীনতা ক্রীড়া সংঘ ও বাংলাদেশ বয়েস ক্লাব।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাফুফে জানায় সিনিয়র ডিভিশন ফুটবল লিগের সবগুলো ম্যাচই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ বয়েস ক্লাব। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
এবারের সিনিয়র ডিভিশন ফুটবল লিগ পৃষ্ঠপোষকতা করছে বেঙ্গল গ্রুপ। খরচ বাবদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৫ লাখ টাকা দিচ্ছে তারা।
