২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া তারকাদের জন্য আসছে বিশেষ বিমান

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ, আবার ক্লাবের হয়ে লিগ ম্যাচ – তারকা ফুটবলারদের বিমানে এক দেশ থেকে অন্য দেশে নিয়মিতই আসা-যাওয়া করতে হয়। ভ্রমণ-ক্লান্তি যেন তাদের কাবু করে ফেলতে না পারে সে জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্টান নাইকি আর খ্যাতনামা ডিজাইন ফার্ম টিগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 03:45 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

বিমানের ভেতর তারা এমন ব্যবস্থা রাখছে যাতে অনেক বেশি যাত্রা করলেও তার ক্লান্তি খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।

এই বিমানে যাত্রার পরেও অ্যাথলেটরা ক্লান্ত হবেন না, উল্টো বিমানে ভ্রমণের সময়টাতেই খেলার ধকল কাটিয়ে উঠতে পারবেন। ঘুমেরও কোনো সমস্যা হবে না।

কোনো খেলোয়াড় তার প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পর শুয়ে বিশ্রাম নিতে পারবেন। সাত ফুট পর্যন্ত লম্বা যে কেউ বিশেষ বিছানায় ঘুমাতে পারবেন।

আবার ম্যাচের পর কেউ যদি ঘুমাতে না চান তাহলে চাপমুক্ত হতে তাদের জন্য থাকছে আলাদা জায়গা। ম্যাচের পর কার শরীরের কি অবস্থা, তা বিমানে ওঠার পরই প্রত্যেক অ্যাথলেট তা জানতে পারবেন।

তাছাড়া ভ্রমণের সময় এক জন অ্যাথলেটের শরীরে কি প্রয়োজন, তা প্রতিষ্ঠান দুটি গবেষণা করে দেখছে।

এরকম বিমান তৈরি হলে বড় বড় ক্লাবগুলো খুশিই হবে। কারণ পুরো বছর জুড়েই প্রতিটা দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। যা তাদের খেলায়ও প্রভাব ফেলে।

এই যেমন গত দুই সপ্তাহে ব্রাজিল জাতীয় ফুটবল দলকে আট হাজার মাইল পাড়ি দিতে হয়েছে। তাই ওরকম বিমান পেলে অবশ্যই অত দীর্ঘ পথের যাত্রা ভাবাত না কাউকে।