২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয় বাড়লেও লাভ কমেছে ম্যান ইউর

গত অর্থবছরে ম্যানচেস্টার ইউনাইটেডের আয় বাড়লেও নিট লাভ প্রায় ৮৪ শতাংশ কমে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 09:32 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

সব খরচ বাদ দিয়ে ২০১৩-১৪ অর্থবছরে ইউনাইটেড দুই কোটি ৩৮ লাখ পাউন্ড লাভ করেছে। এর আগের বছর তাদের লাভের পরিমাণ ছিল ১৪ কোটি ৬০ লাখ পাউন্ড।

গত মৌসুমে কোনো শিরোপা না জিতলেও ওই অর্থ বছরে ইউনাইটেডের আয় বেড়ে দাঁড়ায় ৪৩ কোটি ৩২ লাখ পাউন্ড। তার আগের বছরের তুলনায় তা ১৯ শতাংশ বেশি। সেবার দলটির আয় ছিল ৩৬ কোটি ৩২ লাখ পাউন্ড।

টিভি ও পৃষ্ঠপোষকদের সঙ্গে বড় অঙ্কের চুক্তির কারণেই ইংল্যান্ডের সবচেয়ে সফল দলটির আয় বাড়ে।

গত মাসে অ্যাডিডাসের সঙ্গে জার্সি নিয়ে ১০ বছরের জন্য ৭৫ কোটি পাউন্ডের চুক্তি করে ম্যানচেস্টার ইউনাইটেড।