রিয়াল মাদ্রিদের আরেকটি অর্জন
রিয়াল মাদ্রিদের অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হলো। ইউরোপের বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে তারা।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ আর স্প্যানিশ কোপা দেল রের শিরোপা জয়ের জন্যই শুধু নয়, রিয়াল মাদ্রিদ পুরস্কার পেয়েছে মাঠের বাইরে ভালো কাজের জন্যও। স্পেনের রাজধানীতে এল গাল্লিনেরো বস্তিতে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের উন্নয়ন ও শিক্ষা প্রকল্পের জন্যও একটি পুরস্কার জেতে রিয়াল।
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) ‘বেস্ট স্পোর্টিং প্রোগ্রেস’ পুরস্কার জেতে রেড বুলস সালজবার্গ। আর সেল্টিক পায় ‘বেস্ট অ্যাচিভমেন্ট: মার্কেটিং’ পুরস্কার।
