জয় দিয়ে ইউরো বাছাই শুরু ইতালির
জয় দিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেয়ার অভিযান শুরু করেছে ইতালি। নরওয়ের বিপক্ষে আন্তোনিও কোন্তের দলের জয়টি ২-০ গোলে।
নরওয়ের মাঠে মঙ্গলবার ইতালিকে ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে দেন সিমোনে জাজা। নিষেধাজ্ঞার কারণে মারিও বালোতেল্লি ইতালি দলের বাইরে। লিভারপুলের এই ফরোয়ার্ডের পরিবর্তেই সুযোগ পান জাজা।
৬২তম মিনিটে দারুণ এক হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনার্দো বনুচ্চি।
ইতালির সঙ্গে এদিন জয় নিয়ে মাঠ ছাড়ে আইসল্যান্ড, সাইপ্রাস, ওয়েলস, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।
বসনিয়া-হার্জেগোভিনার মাঠে সাইপ্রাসের জয়টি ২-১ গোলে। বুলগেরিয়ার ২-১ গোলের জয়টিও প্রতিপক্ষ আজারবাইজানের মাঠে। অ্যান্ডোরা থেকে ওয়েলসও জিতে আসে ২-১ গোলে।
আইসল্যান্ড নিজেদের মাঠে তুরস্ককে হারায় ৩-০ গোলে। নিজেদের মাঠে মাল্টার বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়টি ২-০ ব্যবধানে।
বড় দলগুলোর মধ্যে এদিন হেরে যায় একমাত্র নেদারল্যান্ডস। চেক প্রজাতন্ত্রের মাঠে ডাচদের হারটি ২-১ গোলে।
