২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরলেন মেসি

বার্সেলোনা দলের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই তারকার সঙ্গে অনুশীলনে ফিরলেন তার আরো দুই সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও টমাস ভারমালেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:57 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

বার্সেলোনার এই তিন তারকাই হালকা চোটে পড়েছিলেন। তবে চোট থেকে সেরে সোমবার দলের অনুশীলনে যোগ দেন তারা।

তবে আগামী শনিবার স্পেনের লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে এই তিনজনের খেলার বিষয়ে কিছু জানায়নি বার্সেলোনা।

চোটের কারণে জার্মানির বিপক্ষে ডুসেলডর্ফের প্রীতি ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক মেসি। স্পেনের লা লিগার ভিয়ারিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পান তিনি।