২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস আলিঙ্গন সিলিচের

দুজনের সামনেই ইতিহাস গড়ার হাতছানি ছিল। কেই নিশিকোরি পারেননি, ইউএস ওপেনের ফাইনাল জিতে ইতিহাস আলিঙ্গন করলেন মারিন সিলিচ। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পেলেন ক্রোয়েশিয়ার এই তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 12:42 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

ইউএস ওপেন নতুন রাজা উপহার দিয়ে টেনিস বিশ্বকে আরেকটি বিরল ঘটনাকে মনে করিয়ে দিল। ১৯৯৮ সালের পর এই প্রথম বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম ছেলে ও মেয়ে মিলিয়ে আট ভিন্ন চ্যাম্পিয়ন পেল।

ফাইনালের লড়াইয়ে কোর্টে নামার আগে মারিনের সামনে হাতছানি ছিল ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের। আর শিরোপা জিতলে নিশিকোরি হয়ে যেতেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী এশিয়ার প্রথম পুরুষ টেনিস খেলোয়াড়।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার ১ ঘণ্টা ৫৪ মিনিটের ম্যাচে নিশিকোরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারান সিলিচ।

২০০১ সালের পর ক্রোয়েশিয়ার কোনো টেনিস খেলোয়াড়ের এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়। সে বছর উইম্বলডন জেতেন বর্তমানে সিলিচের কোচের দায়িত্বে থাকা গোরান ইভানিসেভিচ। ম্যাচ জয়ের পর শিরোপা জয়ের কৃতিত্ব কোচকেই দিলেন সিলিচ। “আমার দল আমাকে কিছু এনে দিয়েছে, বিশেষ করে গোরান। সত্যিকার অর্থে আমরা সবাই কঠোর পরিশ্রম করছি।” গত বছর ইউএস ওপেনে খেলতে পারেননি সিলিচ। অবৈধ ড্রাগ নেওয়ার কারণে নিষিদ্ধ ছিলেন তিনি। এ কারণেই এবার ইউএস ওপেন জিততে পেরে একটু বেশিই খুশি সিলিচ।