২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চোটে পড়লেন রয়েস

চোট যেন মার্কো রয়েসের পিছুই ছাড়ছে না। চোটের কারণে বিশ্বকাপ খেলা হয়নি। সুস্থ হয়ে দলে ফেরার পর আবার চোটে পড়েছেন জার্মানির এই ফরোয়ার্ড। এবার এক মাস মাঠের বাইরে কাটাতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের ফুটবলারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 11:47 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

যেই চোটের কারণে বিশ্বকাপে খেলা হয়নি, এবারও সেই বাঁ পায়ের গোড়ালির চোটে পড়েন রয়েস।

তার ক্লাব বরুসিয়া জানিয়েছে, জার্মানির হয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলা রোববারের ম্যাচে চোট পান তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জেতে জার্মানি।

সোমবার বরুসিয়া জানায়, ১৬ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে খেলতে পারবেন না রয়েস। ১ অক্টোবর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও খেলা হবে না তার।