পুলিশ, কেরানি, কর্মচারী নিয়ে ইউরোপের ফুটবলে জিব্রাল্টার
দলে দুই জন পুলিশ, তিন ভাই, একজন শুল্ক কর্মকর্তা, একজন কেরানি। কেউ আবার দোকানের কর্মচারী, কেউ শিপিং এজেন্ট। এই নিয়েই উয়েফার নতুন সদস্য জিব্রাল্টার জাতীয় ফুটবল দল সাজিয়েছে।
পোল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে ৭-০ গোলে হারে জিব্রাল্টার। তারা তো হারবেই। দলে পেশাদার ফুটবলার আছে যে মাত্র দুজন। তারাও আবার বড় কোনো লিগ বা ক্লাবে খেলেন না।
রোববার দেশের মাটিতে পোল্যান্ডের বিপক্ষে জিব্রাল্টারের ম্যাচটি ছিল ইউরো বাছাই পর্বের। ৩০ হাজার মানুষের দেশটি এই প্রথম ইউরো বাছাইয়ে খেলছে।
পোল্যান্ডের ৭ গোলের মধ্যে ৪টিই করেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি।
জিব্রাল্টার দলের ব্যবস্থাপক আগেই খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিলেন, তারা যেন লেভানদভস্কির অটোগ্রাফ চেয়ে না বসেন।
১৪ বছরের চেষ্টায় আন্তর্জাতিক ম্যচ খেলার এই অধিকার অর্জন করেছে জিব্রাল্টার।
