আলবেনিয়ার কাছে রোনালদোহীন পর্তুগালের হার
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শুরুতেই হোঁচট খেয়েছে পর্তুগাল। আলবেনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে পাওলো বেন্তোর ছাত্ররা।
চোটের কারণে গ্রুপ ‘আই’ এর ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো। তার অনুপস্থিতি নিজেদের মাঠ স্তাদিও মিউনিসিপাল দি অ্যাভেরাইরাতে ভালোই টের পেয়েছে পর্তুগিজরা।
