ইংরেজি শিখছেন দি মারিয়া
শুধু ফুটবল কৌশল জানলেই হবে না, নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ইংরেজিটাও শিখতে হবে আনহেল দি মারিয়াকে। সে লক্ষ্যে ইংরেজি শিক্ষকের অধীনে নিয়মিত ভাষা শিক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
অনিচ্ছায় রিয়াল মাদ্রিদ ছাড়তে হলেও ইউনাইটেডে এসে অখুশি নন দি মারিয়া। বরং বেশ আনন্দেই আছেন বলে জানান তিনি।
