দি মারিয়ার পাল্টা জবাব
রিয়াল মাদ্রিদে আনহেল দি মারিয়ার চাওয়া বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাকে 'মাত্রাতিরিক্ত' বলে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার।
গত শুক্রবার ক্লাবের ২০১৩-১৪ মৌসুমের অর্থনৈতিক অবস্থা জানানোর সময় দি মারিয়ার চলে যাওয়া প্রসঙ্গে কথা বলেন পেরেস।
দি মারিয়া নাকি ক্রিস্তিয়ানো রোনালদোর সমান বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা চেয়েছিলেন।
রিয়াল সভাপতি সরাসরিই জানান, বিশ্ব সেরা ফুটবলার রোনালদোর সমান বেতন বা সুযোগ সুবিধা দিলে দলের অন্যদের জন্য তা অন্যায্য হতো। ক্লাবের আর্থিক ভারসাম্যও ঝুঁকির মুখে পড়ত।
পেরেসের এই মন্তব্যে যে দি মারিয়া বেজায় ক্ষেপেছেন তা তার কথাতেই বোঝা যাচ্ছে।
