দুঙ্গা আর নেইমারদের স্বস্তি
ব্রাজিলের কোচ দুঙ্গা তার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন। তবে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ের নেইমাররাও কি স্বস্তি পাননি? ম্যাচ শেষে কোচ নিজেই জানিয়েছেন দলের সবার নির্ভার হওয়ার কথা।
বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলের হার- সব মিলিয়ে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিল নেইমারদের ব্রাজিল।
লুইস ফেলিপে স্কলারির জায়গায় ২০১০ বিশ্বকাপের ব্যর্থ কোচ দুঙ্গাকে নিয়ে আসায় সমালোচনার ঝড় ওঠে আবার।
শনিবার মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে সবকিছু পেছনে ফেলে দুঙ্গা তার কিছুটা জবাব দিলেন।
