চোট নিয়ে স্পেন দলের বাইরে কস্তা
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে স্পেনের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দিয়েগো কস্তা। চেলসির এই স্ট্রাইকার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
নিজেদের মাঠে সোমবার স্পেনের ইউরো বাছাইয়ের ম্যাচটি মেসিডোনিয়ার বিপক্ষে।
কস্তা চোটে পড়েন স্পেনের হয়ে খেলতে গিয়েই। গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া প্রীতি ম্যাচে ৬৫তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
ব্রাজিলে জন্ম নেয়া কস্তা স্পেনের হয়ে ৫টি ম্যাচ খেলেন।
