বোল্টের অনুপস্থিতিতে অপরাজেয় গ্যাটলিন
এ বছর ট্র্যাকে বেশি নামেননি জ্যামাইকার গতিদানব উসাইন বোল্ট। আগেভাগেই মৌসুম শেষ করেছেন ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের অধিকারী এই স্প্রিন্টার। তার অনুপস্থিতিতে ১০০ মিটার স্প্রিন্টে এ বছরের সেরা টাইমিং করেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।
শুক্রবার ব্রাসেলসে ডায়মন্ড লিগে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট জিতে এ বছর এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছেন গ্যাটলিন।
১৬টি দৌড়ে অপরাজিত থেকে ব্রাসেলসে ডায়মন্ড লিগের জন্য ট্র্যাকে নামেন গ্যাটলিন। ১০০ মিটার জয়ের পথে মৌসুম সেরা টাইমিং করেন যুক্তরাষ্ট্রের তারকা স্প্রিন্টার। ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা টাইমিংও করেন তিনি।
ব্রাসেলসেই ঘণ্টাখানেক পর ২০০ মিটারেও প্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করেন গ্যাটলিন। ১৯.৭১ সেকেন্ড সময় নেন তিনি।
রোববার ইতালিতে শেষ দৌড়টা জিততে পারলে ছয়টি অলিম্পিক সোনার মালিক উসাইন বোল্টের একটি কীর্তিতে ভাগ বসাতে পারবেন গ্যাটলিন। ২০০৯ সালে বোল্টের পর প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে এক মৌসুমে অপরাজিত থাকবেন তিনি।
