২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে আবার ফুটবলার মনে হচ্ছে সুয়ারেসের

সতীর্থদের সঙ্গে অনুশীলন সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠেছে। ম্যাচে না নামতে পারেন; মেসি-নেইমারদের সঙ্গে তাই প্রস্তুতি নিতে পারছেন বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেস। নিজেকে তাই আবারও ফুটবলার মনে হচ্ছে উরুগুয়েরর এই তারাকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:53 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেন সুয়ারেস। ফলে ৪ মাসের জন্য যেকোনো ধরণের ফুটবলে এবং আন্তর্জাতিক নয়টি ম্যাচে নিষিদ্ধ হন তিনি।

বিশ্বকাপের পর লিভারপুল থেকে সুয়ারেসকে বার্সেলোনা নিয়ে নেয়। কিন্তু ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী স্পেনের লা লিগার ক্লাবটির হয়ে অনুশীলন করতে পারছিলেন না তিনি।

গত মাসে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সুয়ারেসের ওপর থেকে অনুশীলনের নিষেধাজ্ঞা তুলে নেয়। সম্প্রতি সুয়ারেস তার বার্সেলোনা সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরুও করেন।

বার্সেলোনার ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে সুয়ারেস নিজেকে তাই আবার ফুটবলার ভাবতে পারার আনন্দের কথা জানান।

“আমার সন্তানদের কাজ করতে যাচ্ছি বলতে পারাটা আমাকে শান্তির একটা অনুভূতি দেয়। আমি আবার নিজেকে ফুটবলার মনে করতে পারছি।”

স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচের আগে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে সুয়ারেসের। কোচ লুইস এনরিকে চাইলে অক্টোবরের শেষ দিকে হতে যাওয়া সেই ম্যাচেই বার্সেলোনা-অভিষেক হতে পারে সুয়ারেসের।