২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুমো না দিয়ে দুয়ো শুনলেন নেগ্রেদো

ম্যানচেস্টার সিটি থেকে ধারে ভালেন্সিয়ায় নাম লিখিয়েছেন আলভারো নেগ্রেদো। নিজেদের দেশের ক্লাবে পরিচিতি অনুষ্ঠানে গিয়েই সমর্থকদের দুয়ো শুনতে হলো স্পেনের এই ফরোয়ার্ডকে। ভালেন্সিয়ার ব্যাজে চুমো দিতে না চাওয়ায়ই এই বিপত্তিতে পড়তে হলো তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 05:16 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

মঙ্গলবার রাতে নেগ্রেদোকে ভালেন্সিয়ার সমর্থকদের সামনে আনে কর্তৃপক্ষ। মেস্তাল্লা স্টেডিয়ামে তাকে দেখতে ১১ হাজার সমর্থক হাজির হয়।

সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। তবে সমর্থকরা নেগ্রেদোকে ক্লাবের ব্যাজে চুমো দিতে বলার পরই বাধে বিপত্তি।

‘নিকট ভবিষ্যতে ব্যাজে চুমো দেয়ার অনেক সময় আসবে’ বলে অনুরোধটা এড়িয়ে যান নেগ্রেদো।

সমর্থকরা এতে সন্তুষ্ট হতে পারেনি। বেশিরভাগই তখন তাকে দুয়ো দিতে শুরু করে।

লা লিগায় এখন জ্বলে উঠে সমর্থকদের আস্থা অর্জন করতে হবে নেগ্রেদোকে।