খেলোয়াড় নেই বলে টিকেট ফেরতের দাবি
হামেস রদ্রিগেসের পর রাদামেল ফালকাও চলে গেলেন। ঝলক দেখানোর মতো কোনো তারকা নেই ফ্রান্সের ক্লাব এএস মোনাকোতে। হতাশ হয়ে পড়েছেন সমর্থকরা। এরই মধ্যে একটি ব্লগে দাবি উঠেছে, পুরো মৌসুমের টিকেটের টাকা ফেরত দেয়ার।
ফালকাও ধারে মোনাকো থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর ফান্সের একটি ব্লগে একটি পোস্টে এই দাবি তোলা হয়।
বড় দুই তারকার চলে যাওয়ায় আক্ষেপ আছে সমর্থকদের। তবে তাদের বিকল্প হিসেবে কাউকে না নেয়ায় আরো বেশি খেপেছে তারা।
মোনাকো থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হামেস রদ্রিগেস গেছেন রিয়াল মাদ্রিদে। আর ফালকাও এক মৌসুমের জন্য ইউনাইটেডে যাওয়ার পর তারকাশূন্য হয়ে পড়েছে ক্লাবটি। সমর্থকদের এ নিয়ে চিন্তত হওয়ারই কথা।
পোস্টে বলা হয়, দু্ই তারকা চলে যাওয়ার পর নতুন তেমন কাউকে না নেয়ায় সমর্থকরা নিজেদের প্রতারিত মনে করছে; অথচ তারা ঠিকই পুরো মৌসুমের টিকেটের দাম বাড়ানো মেনে নিয়েছিল।
