২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে শেষ চারে ফেদেরার

ক্যারিয়ারে আঠারতম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন রজার ফেদেরার। তবে গায়েল মঁফিসকে হারিয়ে ইউএস ওপেনের শেষ চারে উঠতে রীতিমতো লড়াই করতে হয়েছে এই সুইস তারকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:05 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

নিউ ইয়র্কে ফ্লাড লাইটের নীচে ফ্রান্সের মঁফিসের বিপক্ষে প্রথম দুটি সেট হেরেই যান ফেদেরার। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ৪-৬, ৩-৬, ৬-৪, ৭-৫, ৬-২ গেমে জেতেন তিনি।

সেমি-ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ মারিন সিলিচ। টুর্নামেন্টের ১৪তম বাছাই ক্রোয়েশিয়ার এই তারকা শেষ চারে উঠতে হারান চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাইয়ের বিপক্ষে ৬-২, ৬-৪, ৭-৬ গেমে সহজেই জেতেন সিলিচ।