২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিকে হারিয়ে তুষ্ট মার্তিনো

হোক প্রীতি ম্যাচ; জার্মানিকে উড়িয়ে দিতে পেরে দারুণ খুশি আর্জেন্টিনার নতুন কোচ জেরার্দো মার্তিনো। ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের ওপর নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন বিশ্বকাপের পর আলেহান্দ্রো সাবেইয়ার জায়গা নেয়া এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 03:48 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

আনহেল দি মারিয়া জাদুকরী খেলা উপহার দেন। আর সের্হিও আগুয়েরো, এরিক লামেলা ও ফেদেরিকো ফের্নান্দেসরা নিখুঁত ফিনিশিংয়ের উদাহারণ রাখেন। সব মিলিয়ে বুধবার ডুসেলডর্ফে ৪-২ গোলের জয় পায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জন্য এটা বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হেরে যাওয়ার প্রতিশোধ নেয়াও।

ম্যাচ শেষে মার্তিনো বলেন, “আমি দলের পারফরম্যান্সে খুব সন্তুষ্ট।”

দি মারিয়ার ওপর একটু বেশিই সন্তুষ্ট মার্তিনো। এর যথেষ্ট কারণও আছে। দলের ৪টি গোলের তিনটিরই উৎস তিনি। আর একটি গোল করেন নিজেই।

ম্যাচ শেষে তাই দি মারিয়ার প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টিনার কোচ।

দি মারিয়া বিশ্বের সেরা ৪ বা ৫ জন খেলোয়াড়ের একজন এবং তাই ওর এই পারফরম্যান্স আমাকে বিস্মিত করেনি।”