২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের শেষ চারে সেরেনা

ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তাকে হারিয়ে ইউএস ওপেনের শেষ চারে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। আর ভিক্তোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন একাতেরিনা মাকারোভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 03:21 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

ঘরের কোর্টে ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে শেষ আটে সেরেনা টুর্নামেন্টের এগারতম বাছাই ইতালির পেন্নেত্তাকে ৬-৩, ৬-২ গেমে হারান।

মারিয়া শারাপোভা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও রাশিয়ার পতাকা বয়ে নিয়ে যাচ্ছেন মাকারোভা। ১৬তম বাছাই বেলারুশের আজারেঙ্কাকে ৬-৪, ৬-২ গেমে হারান রাশিয়ার এই মেয়ে।