শেষ চারে মুখোমুখি জোকোভিচ-নিশিকোরি
সাড়ে তিন ঘণ্টার লড়াই শেষে ব্রিটেনের এক নম্বর তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে ইউএস ওপেনের পুরুষ এককের সেমি-ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। শেষ চারে তার প্রতিপক্ষ কোয়ার্টার-ফাইনালে স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারানো কেই নিশিকোরি।
সাড়ে তিন ঘণ্টার লড়াই শেষে টুর্নামেন্টের আট নম্বর বাছাই মারের বিপক্ষে এক নম্বর বাছাই জোকোভিচের জয়টি ৭-৬, ৬-৭, ৬-২, ৬-৪ গেমের।
এই হারে ২০১৩ সালে পিঠের অস্ত্রোপচার করানোর পর কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে ওঠার আশা উড়ে গেল মারের।
এদিকে টুর্নামেন্টের ১০ নম্বর বাছাই জাপানের কেউ নিশিকোরি ভাভরিঙ্কাকে হারান ৩-৬, ৭-৫, ৭-৬, ৬-৭, ৬-৪ গেমে।
এই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন নিশিকোরি।
