সুইমিংপুলে ঝড় মরিয়ম-আরিফুল-প্রু মার্মার
জাতীয় বয়সভিত্তিক সাঁতারে সাফল্য পেয়েছেন অনেক সাঁতারুই। তবে এদের মধ্যে সুইমিংপুলে ঝড় তুলেছেন বিকেএসপির আরিফুল ইসলাম ও ড থৈ প্রু মার্মা এবং বগুড়া সুইমিং ক্লাবের মরিয়ম খাতুন।
১৩টি ইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই সোনা জিতেছেন আরিফুল। এর মধ্যে তিনটিতে জাতীয় রেকর্ডও গড়েছেন তিনি। বয়সভিত্তিকের মিশন আপাতত শেষ। এবার তার চোখ দূরপাল্লার সাঁতারে।
আরিফুল ইসলাম
ড থৈ প্রু মার্মা
১৩ বছর বয়স নিয়ে ১৫-১৭ বছর বিভাগে এবার লড়েছে ড থৈ প্রু মার্মা। বান্দরবানের মেয়েটিও প্রতিশ্রুতি দিয়েছেন সোনার সঙ্গে রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই পরের বার সুইমিংপুলে নামবেন।
