২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছাড়ছেন আলভেস

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন ডিফেন্ডার দানি আলভেস। ব্রাজিলের এই খেলোয়াড়ের চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে তখন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 07:04 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

স্পেনের ক্লাবটির ফুটবল পরিচালক আন্দোনি সুবিসারেতা জানান, ২০১৪-১৫ মৌসুম শেষে আলভেসের বার্সেলোনার ছাড়ার সিদ্ধান্তে দু-পক্ষই একমত হয়েছে

সম্প্রতি শেষ হওয়া দল-বদলের পুরোটা সময় জুড়েই আলভেসের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন ছিল। গণমাধ্যমের খবর অনুযায়ী, ৩১ বছর বয়সী আলভেসকে দলে নিতে চেয়েছিল ফ্রান্সের ক্লাব পিএসজি এবং ইংল্যান্ডের লিভারপুল। তবে চুক্তি শেষ করেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন আলভেস।

২০০৮ সালের জুলাইয়ে তিন কোটি ৮০ লাখ পাউন্ডের বিনিময়ে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দেন আলভেস। তারপর থেকে এ পর্যন্ত দলটির হয়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ, চারবার লা লিগা ও দুইবার কোপা দেল রে শিরোপা জেতেন তিনি।

দানি আলভেসের শূন্যস্থান পূরণ করতে ইতোমধ্যে তারই স্বদেশী ডিফেন্ডার দগলাস পেরেইরাকে সাও পাওলো থেকে নিয়েছে বার্সেলোনা।