২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ার কোচ ব্রাজিলের জিকো

ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে নাম লেখালেন ব্রাজিলের সাবেক তারকা জিকো। আইএসএলের দল গোয়ার সঙ্গে কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ‘সাদা পেলে’ নামে পরিচিত এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 03:32 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

আইএসএলের ক্লাবটি এক বিবৃতিতে জিকোকে কোচ করার কথা জানায়। ৬১ বছর বয়সী সঙ্গে রিও দে জেনোইরোতে চুক্তি হয় বলে জানায় তারা।

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ (১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬) খেলা জিকো ভিসা সংক্রান্ত কাজ শেষ হলেই ভারতে তার নতুন দলের সঙ্গে যোগ দেবেন।

ব্রাজিলে তো বটেই, খেলোয়াড় বা কোচ হিসেবে জিকো ক্যারিয়ার গড়েছিলেন ইতালি, জাপান, তুরস্ক, রাশিয়া, গ্রিস, ইরাক ও কাতারে।