২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালকাওয়ের নৈপুণ্যে প্রথম জয় মোনাকোর

ফরাসি লিগ ওয়ানে নতুন মৌসুমে প্রথম জয় পেল মোনাকো। কলম্বিয়ার তারকা রাদামেল ফালকাওয়ের গোলে গতবারের রানার্সআপদের জয়টি ১-০ ব্যবধানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 01:44 PM

Updated : 13 Oct 2022, 12:30 PM

নঁতের মাঠে রোববার মোনাকোর জয়সূচক গোলটি বিরতির ঠিক আগে পান চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা ফালকাও।

তবে ম্যাচে এবং ম্যাচের আগে এদিন খুব ঝক্কি পোহাতে হয় মোনাকোকে।

পথে বাস নষ্ট হয়ে যাওয়ায় ট্যাক্সিতে করে মাঠে যেতে হয় মোনাকোর ফুটবলারদের। এর পর প্রথমার্ধে একটি পেনাল্টি পায় নঁত। পরে অবশ্য পেনাল্টিটি ঠেকিয়েও দেন মোনাকোর গোলরক্ষক।