আবার লেডেকির বিশ্বরেকর্ড
২৪ ঘণ্টার মধ্যে আরো একটি বিশ্ব রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডেকি। এবার তিনি ১৫০০ মিটার ফ্রিস্টাইলে নিজের রেকর্ড ভেঙেছেন।
রোববার অস্ট্রেলিয়ায়গোল্ড কোস্টে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার ফ্রিস্টাইল শেষ করতে ১৫ মিনিট২৮.৩৬ সেকেন্ড সময় নেন। আগের রেকর্ডের চেয়ে প্রায় ৬ সেকেন্ড কম এটা।
আগের রেকর্ডটি১৭ বছর বয়সী এই মার্কিন তরুণী গড়েছিলেন গত জুনে টেক্সাসে।
প্যান প্যাসিফিকচ্যাম্পিয়নশিপে শনিবার ৪০০ মিটার ফ্রিস্টাইলেও নিজের পুরানো রেকর্ড ভাঙেন লেডেকি।
৮০০ মিটার ফ্রিস্টাইলেররেকর্ডটিও লেডেকিরই অধিকারে। গত বৃহস্পতিবার একটুর জন্য নতুন করে তা লিখতে পারেননিতিনি।
