১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিসে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপের দুটি গোলে অবদান রেখে নতুন রেকর্ডটি গড়লেন এই ফরাসি ফরোয়ার্ড।

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিসে
মাইকেল ওলিসে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 05:41 AM

Updated : 11 Sep 2026, 03:41 PM

এক ম্যাচ পর, আবার সতীর্থের গোলে অবদান রাখলেন মাইকেল ওলিসে। ১৮ মিনিটের মধ্যে তিনি করলেন দুটি অ্যাসিস্ট। ভেঙে দিলেন পেলের সাড়ে পাঁচ দশক আগের একটি রেকর্ড।

মায়ামি গার্ডেন্সে শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। ৪৮তম মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। ৬৬তম মিনিটে এমবাপের দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি।

চলতি বিশ্বকাপে মোট সাতটি অ্যাসিস্ট করলেন ওলিসে, বিশ্বকাপের এক আসরে যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

১৯৭০ সালের বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করে রেকর্ডটি গড়েছিলেন পেলে। একই দিনে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছোঁয়ার পর তাকে ছাড়িয়েও গেলেন ২৪ বছর বয়সী ওলিসে। 

১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

গোলের রেকর্ডে মেসির পাশে এমবাপে

প্রথমার্ধে ৪ গোল খেয়ে ফ্রান্সের অনাকাঙ্ক্ষিত 'প্রথম'