২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব অলিম্পিকে দশম রেশমা

হকি দলের পর নানজিংয়ের ২য় যুব অলিম্পিকে ভারোত্তোলন ইভেন্টেও হতাশাজনক ফল পেয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 08:56 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

ভারোত্তোলনের ৪৮ কেজি ওজন শ্রেণিতে ১১ জন প্রতিযোগীর মধ্যে দশম হয়েছেন বাংলাদেশের জহুরা আক্তার রেশমা।

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১২৭ কেজি তুলতে পারেন রেশমা। স্ন্যাচে ৫৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৭২ কেজি তোলেন ১৬ বছর বয়সী এই অ্যাথলেট।

এই ইভেন্টের সোনা পেয়েছেন চীনের জিয়াং হুইহুয়া; ১৯৩ কেজি তুলেছেন তিনি। ১৬৫ কেজি তুলে রূপা পেয়েছেন দক্ষিণ কোরিয়ার রি সংগাম। ব্রোঞ্জ পেয়েছেন লাটভিয়ার মেয়ে রেবেকা কোহা; তিনিও তুলেছেন ১৬৫ কেজি।