২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব অলিম্পিকের হকিতে বাংলাদেশের হার

যুব অলিম্পিকের দ্বিতীয় আসরে বাংলাদেশ হকি দলের শুরুটা ভালো হয়নি। শক্তিশালী স্পেনের কাছে ৯-১ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 07:24 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

ম্যাচে ১১ মিনিটের মধ্যেই ৫-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরের ১১ মিনিটে আরো ৩ গোল খেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

রোববার চীনের নানজিং ইয়োগ স্পোর্টস পার্ক হকি স্টেডিয়ামে ফাইভ-এ-সাইডের এই ম্যাচে এরপর আরো একটি গোল খায় বাংলাদেশ।

৩৬তম মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেন মোহাম্মদ ফজলে হোসেন।

'এ' গ্রুপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি ১৮ অগাস্ট।

নানজিংয়ের যুব অলিম্পিকে হকি ছাড়াও আর্চারি, শ্যুটিং, সুইমিং ও ভারোত্তোলনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।