ফাইনালে সেরেনা ইভানোভিচ
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের আগে প্রস্তুতিটা ভালোই হচ্ছে মেয়েদের টেনিসের বর্তমান ও সাবেক এক নম্বর সেরেনা উইলিয়ামস ও আনা ইভানোভিচের। সিনসিনাটি ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছেন এই তারকা।
শনিবার যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিকে ২-৬, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা।
টুর্নামেন্টের নবম বাছাই সার্বিয়ার ইভোনোভিচেরও কষ্ট করেই ফাইনালে উঠতে হয়। রাশিয়ার সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভার সঙ্গে প্রায় তিন ঘন্টার ম্যারাথন ম্যাচটি ৬-২, ৫-৭, ৭-৫ গেমে জেতেন ইভানোভিচ।
