২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ফেদেরারের সামনে ফেরার

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের আগে প্রস্তুতিটা ভালোই হচ্ছে রজার ফেদেরারের। কানাডার মিলোস রাওনিচকে হারিয়ে সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 05:37 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ স্পেনের দাভিদ ফেরার।

সিনসিনাটি ওপেনের ৫ বারের চ্যাম্পিয়ন ফেদেরার শনিবার রাওনিচকে ৬-২, ৬-৩ গেমে সহজেই হারান।

ফেরার ফাইনালে উঠতে ফ্রান্সের জুলিয়া বেনিত্যুঁকে ৬-৩, ৬-২ গেমে হারান।