২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির জয়ের ম্যাচে ইব্রার চোট

মাত্র ১৬ মিনিট মাঠে ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে সুইডেনের এই তারকা ফুটবলারকে চোটের কাছে হারালেও ফ্রান্সের লিগ ওয়ানে বাস্তিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 01:38 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

গত মৌসুমে লিগ ওয়ানের সেরা খেলোয়াড় ইব্রাহিমোভিচ মাঠ ছাড়ার ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি।

শনিবার নিজেদের মাঠে ২৬তম মিনিটে লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস মোওরা।

৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুরো ম্যাচ জুড়েই ভালো খেলা উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক চিয়াগো সিলভা চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। পিএসজির রক্ষণ সামলানোর দায়িত্ব পড়ে তারই স্বদেশি দাভিদ লুইসের কাঁধে।

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে সিলভার শূন্যতা পূরণ করতে না পারলেও পিএসজির হয়ে শনিবার ঠিকই রক্ষণ আগলে রেখেছেন লুইস।