২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস ফুটবল দল ঘোষণা

এশিয়ান গেমসের ফুটবল দলে সিনিয়র ফুটবলারদের কোটায় নেয়া হয়েছে আতিকুর রহমান মিশু, মো. মামুনুল ইসলাম মামুন ও জামাল ভূইয়াকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 09:41 PM

Updated : 25 Apr 2022, 04:33 PM

শনিবার এই তিন অভিজ্ঞ খেলোয়াড়সহ মোট ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল অংশ নিলেও স্কোয়াডে তিন জন সিনিয়র সদস্য নেয়া যায়।

শাহেদুল আলম শাহেদ, মো. ইমন বাবু, মো. নাহিদুল ইসলাম, রুবেল মিয়া, ওসমান গনি, আবদুল মালেক, মেজবাহ উদ্দিন ও মো. হোসেন সুজন-এই আট জন বাদ পড়েছেন ৩০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে।

আর সিনিয়রদের মধ্যে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। চোটের কারণে আগেই সরে দাঁড়ান এমিলি। এশিয়ান গেমসের প্রস্তুতির স্কোয়াডে থাকা মিঠুনের জন্ডিসের কারণে যাওয়া হচ্ছে না দক্ষিণ কোরিয়ায়।

১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে ২০১৪ এশিয়ান গেমস।

এশিয়ান গেমসের ফুটবল দল: মো. শহিদুল আলম, মো. রায়হান হাসান, কেষ্ট কুমার, ইয়াছিন খান, আতিকুর রহমান মিশু, সোহেল রানা, মো. মামুনুল ইসলাম মামুন, মো. আমিনুর রহমান সজিব, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়াহেদ আহমেদ, মো. রাসেল মাহমুদ লিটন, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোহাম্মদ আতিকুর রহমান ফরহাদ, মো. এ এস ইউসুফ সিফাত, ওমর ফারুক বাবু, মো. তকলিস আহমেদ, মো. জুয়েল রানা ও জামাল ভূইয়া।