২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াড হকি: ১৬ সদস্যের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 06:12 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ইনচন থেকে পদক নিয়ে ফেরার স্বপ্ন নেই হকি দলের। তবে বাছাইপর্ব উৎরে এশিয়ান গেমসের টিকেট পাওয়ায় চয়ন-খোরশেদদের নিয়ে ভালো ফলের প্রত্যাশা বাহফের।

নির্বাচক কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম কিসমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এশিয়ান গেমসে প্রাথমিক লক্ষ্য হিসেবে ৬ষ্ঠ স্থান পাওয়ার কথা জানান।

“অন্তত ষষ্ঠ স্থান পাওয়াটা প্রাথমিক লক্ষ্য হিসেবে স্থির করেছি আমরা। যদি চীনকে হারাতে পারি, তাহলে পঞ্চম কিংবা চতুর্থ স্থানের জন্য লড়াইয়ের সুযোগ থাকবে আমাদের।”

১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমস ২০১৪।

হকি দল: অসীম গোপ, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, রোকনুজ্জামান সোহাগ, ফরহাদ আহমেদ শিটুল, সরোয়ার হোসেন, কৃষ্ণা কুমার, হাসান যুবায়ের নিলয়, পুস্কর ক্ষীসা মিমো, মাইনুল ইসলাম কৌশিক, আবু সায়েদ নিপ্পন, তাপস বর্মণ, ইরফানুল হক, মিলন হোসেন, রাব্বি সালেহিন রকি ও সালমান সাদিক।