২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে বায়ার্নের মার্তিনেস

নতুন মৌসুমের শুরুতেই বেশ বড় একটা ধাক্কা খেয়েছে বায়ার্ন নিউনিখ। চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন দলটির মিডফিল্ডার হাভি মার্তিনেস। হাঁটুর চোটের কারণে বছরের বাকি সময়ে আর খেলতে পারবেন স্পেনের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 04:54 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

গত বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জার্মান সুপার কাপের প্রথমার্ধে আঘাত পান ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। ম্যাচটি ২-০ গোলে হেরে যায় বায়ার্ন।

মৌসুমের শুরুতেই চোট পাওয়ায় ভীষণ হতাশ মার্তিনেস। তবে তার কণ্ঠে চোট কাটিয়ে আরো শক্তিশালী হয়ে লড়াইয়ে ফেরার প্রত্যাশা।

২০১২ সালে আথলেতিক বিলবাও থেকে বায়ার্নে আসা মার্তিনেস গত মৌসুমেও চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন।