২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় ভাষার একাদশ

একটি নয়, দুটি নয়...গুণে গুণে এগারোটি ভাষার চল আছে বার্সেলোনার ড্রেসিংরুমে। বেশিরভাগ খেলোয়াড়ই নিজের মাতৃভাষায় কথা বলেন। কেউ কেউ আবার কথা বলতে পারেন একাধিক ভাষায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 07:19 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

কাতালান, স্প্যানিশ, ইংরেজি, ফরাসি, ইতালিয়ান, ডাচ, পর্তুগিজ, বাসসা ও আরবি ভাষাভাষী খেলোয়াড় বার্সেলোনায় আগেই ছিল। এ মৌসুমে আরো দুটি ভাষা যোগ হয়ে ভিন্ন ভাষার খেলোয়াড়দের একটি একাদশই হয়ে গেল।

বার্সেলোনার ড্রেসিংরুমে যোগ হওয়া নতুন দুটি ভাষা জার্মান ও ক্রোয়েশিয়ান।

বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে চারটি করে ভাষায় দখল আছে ক্যামেরুনের অ্যালেক্স সং, ক্রোয়েশিয়ার ইভান রাকিতিচ ও ব্রাজিলের রাফিনার।

ক্যামেরুনের আদিবাসীদের ভাষা বাসসার সঙ্গে ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন সং। আর রাফিনার দখল আছে কাতালান, স্প্যানিশ, পর্তুগিজ ও ইংলিশ ভাষায়।

ক্রোয়েশিয়ার রাকিতিচ তার নিজের ভাষা ছাড়াও স্প্যানিশ, ইংরেজি ও জার্মান ভাষায় কথা বলতে পারেন।