প্রস্তুতি ম্যাচে হেমন্তের জোড়া গোল
সেনাবাহিনীকে ৩-১ গোলে হারিয়েছে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে থাকা বাংলাদেশ দল। জোড়া গোল করেছেন হেমন্ত কুমার বিশ্বাস।
এশিয়ান গেমেসের প্রস্তুতির অংশ হিসেবেই বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে এই ম্যাচটি খেলতে নামে লোডভিক ডি ক্রুইফের দল। কোচকে হতাশ করেননি ফুটবলাররা।
প্রথমার্ধেই তিন গোল তুলে নেয় বাংলাদেশ দল। ১০ম ও ১২তম মিনিটে হেমন্তের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। বিরতির ঠিক আগে তৃতীয় গোলটি করেন ওয়াহেদ আহমেদ।
৩-০ গোলে পিছিয়ে পড়া সেনাবাহিনী দ্বিতীয়ার্ধের শুরুতে শাকিবের গোলে ব্যবধান কমায়।
