২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিকে নিয়ে ইব্রার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন

একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে আছে পিএসজি। ফ্রান্সের এই ক্লাবটির সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের বিশ্বাস, এবার তাদের এই স্বপ্ন পূরণ হতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 06:04 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে লম্বা পথ পাড়ি দিয়েছিল পিএসজি। দুবারই কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে তারা। ২০১৩ সালে বার্সেলোনার কাছে অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে বিদায় নেয় তারা। আর ২০১৪ সালে চেলসিতে আটকে যায় তারা।

ফ্রান্সের লিগ ওয়ানেও দারুণ পারফরম্যান্স তাদের। টানা দুবার শিরোপা জেতে পিএসজি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করা সুইডেনের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের বিশ্বাস, এবার বাকি কাজটুকুও সারতে পারবে তার দল।

"আমি মনে করি, আমরা এটা জিততে পারি। ভালো সুযোগ আছে আমাদের।"

ইব্রাহিমোভিচের জোড়া গোলেই নতুন মৌসুমের শুরুতে নিজেদের মাঠে পরাজয় থেকে বাঁচে পিএসজি। গত শুক্রবার ২-২ গোলে ড্র করে তারা।