২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা লিবের্তাদোরেসের শিরোপা গেল আর্জেন্টিনায়

কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতল সান লরেন্সো। ঘরের মাঠে ফাইনালের দ্বিতীয় লেগে প্যারাগুয়েরে ক্লাব নাসিওনালকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার ক্লাবটি ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 02:24 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

দক্ষিণ আমেরিকার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ এই টুর্নামেন্টের দুই লেগের ফাইনালের প্রথম লেগে প্যারাগুয়ে থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল সান লরেন্সো।

বুধবার ক্লাবের ১০৬ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন মিডফিল্ডার নেস্তর ওরতিগোসা। পেনাল্টি থেকে তার প্রথমার্ধে করা গোলের কল্যাণেই ক্লাবের ইতিহাসে প্রথম কোপা লিবের্তাদোরেসের শিরোপা জেতে সান লরেন্সো।

১৯৬০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে আর্জেন্টিনার ক্লাবগুলোর এটি রেকর্ড ২৩তম শিরোপা জয়।

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা জয়ের কারণে এই বছরের ক্লাব বিশ্বকাপে অংশ নেয়ারও টিকেট পেল সান লরেন্সো।