২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে আতলেতিকোয় মেক্সিকোর হিমিনেস

মেক্সিকোর ক্লাব আমেরিকা থেকে আতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন রাউল হিমিনেস। মেক্সিকোর এই তারকার স্পেনের লা লিগা চ্যাম্পিয়নদের দলে যোগ দেয়ার খবরটি বুধবার আমেরিকাই দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 02:08 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

স্থানীয় গণমাধ্যমগুলো জানায় এক কোটি ইউরো ট্রান্সফার ফিতে আতলেতিকো গিয়েছেন হিমিনেস, যা মেক্সিকোর ট্রান্সফার ফির রেকর্ড।

নিজেদের একজন খেলোয়াড় ইউরোপের ফুটবলে পাড়ি জমাতে পারায় বেশ খুশি মেক্সিকোর ক্লাবটি। টুইটারে দেয়া তাদের অনুভূতিতেও সেটাই প্রকাশ পায়।

"রাউল হিমিনেস নতুন আতলেতিকো খেলোয়াড়। ডানা মেলে দাও এবং অনেক উচুতে ওড়ো।"

৬ বছরের চুক্তিতে স্পেনের ক্লাবটিতে নাম লেখান ২৩ বছর বয়সী এই হিমিনেস।

উগো সানচেস ও লুইস গার্সিয়ার পর আতলেতিকোতে খেলা মেক্সিকোর তৃতীয় খেলোয়াড় হবেন হিমিনেস।