২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ের আঙ্গুলে খাড়া রোনালদো!

সবসয়ই সবাইকে ছাপিয়ে শীর্ষে যেতে চান ক্রিস্তিয়ানো রোনালদো। উয়েফা সুপার কাপের ফাইনাল শুরুর আগে দলীয় ছবি তোলার সময়ও এর ছাপ রেখেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 12:20 PM

Updated : 25 Apr 2022, 04:33 PM

মঙ্গলবার কার্ডিফে উয়েফা সুপার কাপের আগে রিয়াল মাদ্রিদের দলীয় ছবি তোলার সময় রোনালদো পেছনের সাড়িতে ছিলেন। নিজেকে দলের সবচেয়ে লম্বা খেলোয়াড় প্রমাণ করতেই কিনা, দুই পায়ের আঙুলের ওপর দাঁড়ালেন তিনি। ফটোগ্রাফারদের ক্যামেরাতেও ধরা পড়লো তা।

অন্যদের ম্লান করে দিতে কী করতে পারেন রোনালদো, কতদূর যেতে পারেন তিনি? ছবিটা দেখলে এর একটা ধারণা পাওয়া সম্ভব।

রোনালদোর এই অহংবোধ আর দৃঢ় প্রতিজ্ঞার ছাপ ছিল তার খেলাতেও। পর্তুগাল অধিনায়কের জোড়া গোলেই সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জেতে রিয়াল।