২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচের প্রস্তাবে রাজি নেপাল

প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেয়া প্রস্তাবে সাড়া দিয়েছে নেপাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

২০১৪ এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। এজন্য নেপাল ও মালয়েশিয়াকে প্রস্তাব দেয় বাফুফে। নেপালের সঙ্গে দেশের মাঠে আর মালয়েশিয়ার সঙ্গে তাদের মাঠে খেলার পরিকল্পনা ছিল বাফুফের।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, নেপাল প্রস্তাবে সাড়া দিয়েছে। তারা বাংলাদেশে এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে।

“নেপাল আমাদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। আমরা একটি ম্যাচের কথা ভেবে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করেছিলাম। এখন তাদের সঙ্গে যদি দুটি ম্যাচ খেলতে হয়, তাহলে তাদের আবাসন, যাতায়াত ও আনুসাঙ্গিক ব্যয় স্বাভাবিকভাবে বাড়বে। এ নিয়ে ন্যাশনাল টিমস কমিটিকে চিঠি দিয়েছি। তারা উত্তর পাঠালেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।”

সোহাগ জানান, ২৫ ও ২৮ অগাস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে চায় নেপাল।