২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলে যাচ্ছেন মরেনো

রক্ষণে শক্তি বাড়াচ্ছে লিভারপুল। আলবের্তো মরেনোকে দলে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্পেনের এই ফুলব্যাককে সেভিয়া থেকে নিয়ে আসছে তারা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

স্পেনের হয়ে ৩টি ম্যাচ খেলা মরেনোকে নেয়ার বিষয়টি মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে জানায় লিভারপুল।

২২ বছর বয়সী স্পেনের এই ডিফেন্ডার মঙ্গলবার উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে সেভিয়ার হয়ে মাঠে নামেননি।