২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচে ২১ গোল করেও হতাশা

এক ম্যাচে ২১ গোল করে সুইডেনের ফুটবলে ৬০ বছরের পুরানো রেকর্ড ভেঙেছেন ইয়ানিক জোজি মানজিজিলা। তারপরও মন খারাপ তার। রেকর্ডটি টিকে থাকলেও লিগের গোলের হিসাবে গোলগুলো থাকবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 05:36 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সুইডেনের সপ্তম বিভাগের লিগে কঙ্গো ইউনাইটেড ৩০-০ গোলে হারায় বালরগ বতকির্কা সোদারতায়েইলেকে। এই ম্যাচে একাই ২১ গোল করেন মানজিজিলা।

তবে প্রতিপক্ষ নিজেদের লিগ থেকে প্রত্যাহার করায় তাদের বিপক্ষে অন্যদের পাওয়া পয়েন্ট  ও গোলগুলো বাতিল হয়ে গেছে।

তাই ওই ম্যাচের গোলগুলো রের্কডের বইয়ে থাকলেও লিগের গোলের হিসেবে থাকছে না। এক ম্যাচে ২১ গোলের কৃতিত্ব তাই ২৫ বছর বয়সী মানজিজিলাকে লিগের সর্বোচ্চ গোলদাতা হতে সাহায্য করবে না।