চেলসি সমর্থকদের মন ভরালেন কস্তা
চেলসিতে নাম লেখানোর পর এই প্রথম স্ট্যামফোর্ড ব্রিজে খেললেন দিয়েগো কস্তা। স্পেনের এই স্ট্রাইকারের জোড়া গোলেই মৌসুমের শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে চেলসি।
মঙ্গলবার ঘরের মাঠে দলকে শুরুর ১০ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে দেন কস্তা। ৩ কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে নাম লেখানো কস্তা দলকে প্রথম এগিয়ে দেন রামিরেসের থেকে পাওয়া পাস থেকে।
স্পেনের হয়ে বিশ্বকাপ খেলা কস্তার দ্বিতীয় গোলটির উৎস জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা আন্ড্রে শুরলে।
এডেন হ্যাজার্ডের ক্রস থেকে গোল করতে পারলে চেলসির হয়ে ঘরের মাঠের অভিষেকেই হ্যাটট্রিক পেয়ে যেতেন কস্তা।
