২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ট্র্যাফোর্ডেও জয়যাত্রা ফন গালের

দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্র সফরে সবগুলো ম্যাচ জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। ঘরের মাঠেও জয় দিয়ে যাত্রাটা শুরু হলো এই ডাচ কোচের। প্রীতি ম্যাচে স্পেনের ক্লাব ভালেন্সিয়াকে হারিয়েছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 02:47 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে স্পেনের ক্লাব ভালেন্সিয়ার বিপক্ষে ফন গালকে জয় এনে দেন বেলজিয়ামের হয়ে বিশ্বকাপ খেলা মারুয়ান ফেলাইনি। যোগ করা সময়ে তার গোলেই ২-১ ব্যবধানের জয় পায় ইউনাইটেড।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৪৯তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। গোলটি করেন দলের নতুন সহ-অধিনায়ক ড্যারেন ফ্লেচার।

ম্যাচ শেষের ১৯ মিনিট আগে গোলটি শোধ করে দেয় ভালেন্সিয়া।

তবে ফেলাইনির কল্যাণে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।