পেছাল অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ
ক্লাবগুলোর অনুরোধে পেছাল অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ। ২৫ অগাস্টের পরিবর্তে ২ সেপ্টেম্বরে শুরু হবে এবারের টুর্নামেন্ট।
প্রিমিয়ার লিগে খেলা ১০ দলের এই প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা। শুরু থেকে শেখ জামালের অংশ নেয়া নিয়ে সংশয় থাকলেও তা দূর হয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, শেখ জামাল সভাপতি মনজুর কাদেরের সঙ্গে তার কথা হয়েছে এবং ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।
